মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন তুরস্কের প্রেসিডেন্ট - The News Lion

মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন তুরস্কের প্রেসিডেন্ট



দি নিউজ লায়নঃ      তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ২০২০ সালের গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন। টানা তৃতীয় বছর নাইজেরিয়ার ইসলাম বিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়ার দেয়া এই পুরস্কার অর্জন করলেন তিনি। 


 সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদোগানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন। এর আগে ২০১৮ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়। বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেয়ার জন্যই এই পুরস্কারের প্রচলন হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.